০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ-৬

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে একটি ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৬ জেলে নিখোঁজ রয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে উদ্ধার হওয়া জেলেরা গভীর সাগরে মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানালে ট্রলার মালিকের পরিবারের পক্ষ থেকে গলাচিপা থানাকে অবহিত করা হয়।

এর আগে রোববার রাত ১০টার দিকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের দক্ষিণ পানপট্টি গ্রামের মৃত গেদু হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার, পানপট্টি গ্রামের মো. এমাদুল, গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. ফোরকান, মো. সায়েম ও মো. আল আমিন এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ। গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উদ্ধার হওয়া জেলেরা এখনও গভীর সমুদ্রে অবস্থান করছেন এবং উপকূলে ফিরতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের মো. এমাদুল সিকদারের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ১১ জন জেলেকে নিয়ে ইলিশ শিকারের উদ্দেশ্যে গভীর বঙ্গোপসাগরে যায়। রোববার রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে কাছাকাছি অবস্থান করা অন্য একটি ট্রলারের জেলেরা ৫ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর ৬ জন নিখোঁজ হন।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ট্রলার মালিক এমাদুলসহ ১১ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। ঝড়ের কবলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের ওপর অবস্থান করা ৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ট্রলারের ভেতরে থাকা ৬ জনকে এখনও উদ্ধার করা যায়নি।’

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘উদ্ধার হওয়া জেলেদের সঙ্গে আমাদের কথা হয়েছে। নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মাধ্যমে তৎপরতা চালানো হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ-৬

ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ-৬

আপডেট সময়: ১১:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬