০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দুমকির আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মমিতা রানীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, দুমকি উপজেলা জামাতের সভাপতি মাওলানা জালাল আহমেদ, দুমকি টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জামাল হোসেন, মুরাদিয়া ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ৫টি ইউনিয়নের সমবায়ী সদস্যবৃন্দ , সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

শেষে চিএাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ, ৫ জন নারী উদ্যেক্তাকে ৬ লাখ পঁচিশ হাজার টাকা স্বল্প সুদে পল্লী উদ্যোক্তা ঋন প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়।

Tag: