০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে ব্র্যাকের উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

পটুয়াখালীর দুমকি উপজেলার দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স থেকে বিনামূল্যে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই-২৬) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লা খায়রুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে স্কুল কর্তৃপক্ষের কাছে ২০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে দুপুর ২টায় অর্ধ বার্ষিকী পরিক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে রয়েছে ১টি ব্যাগ,২টি খাতা, ২টি কলম এবং ১টি জ্যামিতিবক্স।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের পটুয়াখালী ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ নেফাজ উদ্দিন, এলাকা ব্যবস্থাপক (এসএসএফ) মোঃ সাবির আলী মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আখতার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্র্যাক দুমকি শাখার স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার গোবিন্দ মজুমদার সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, ব্র্যাক স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

Tag:

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতিতে গলাচিপায় ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের সভা অনুষ্ঠিত

দুমকিতে ব্র্যাকের উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময়: ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬