১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশী

সারদেশে ৮ কোটি ৭৫ লাখ  ৭২ হাজার ৯৯৮ জন নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্ট কার্ড মাঠ কার্যালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে এখন পর্যন্ত ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের হাতে স্মার্টকার্ড পৌঁছেছে। এখনো বিতরণের অপেক্ষায় রয়েছে ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের স্মার্ট এনআইডি। বিতরণের শতকরা হার ৮৪ দশমিক ৪ শতাংশ।

বুধবার (১ জুলাই) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, ঢাকা, নারায়নগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সকল উপজেলার স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে ৪০৪ নির্বাচনি থানা/উপজেলার মধ্যে ১১৫টিতে এখনো কার্ড বিতরণ শুরু হয়নি।

বর্তমানে ইসি সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। আর হিজড়া ১ হাজার ২৪৩ জন। এখনো সাড়ে পাঁচ কোটির মতো ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা

ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশী

আপডেট সময়: ০৯:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬