০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে বিএনপির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা প্রশাসক আব্দুল জব্বার ফারুক এবং দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান এবং সভা সঞ্চালনা করেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান দিপু।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এলাকার উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা

দুমকিতে বিএনপির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬