০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ইনডোর টুর্নামেন্ট গেমস এর উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ইনডোর টুর্নামেন্ট গেমস-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সাজেদুল হকের সভাপতিত্বে এবং শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সোহেল রানা জনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত চেতনা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা একটি সুস্থ, সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”

অনুষ্ঠানের শুরুতে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে তিনি বিভিন্ন দলের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন এবং ব্যাডমিন্টন খেলার মাধ্যমে আন্তঃঅনুষদীয় ইনডোর টুর্নামেন্ট গেমস-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, মাসব্যাপী এ প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম ও দাবা এই চারটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

গলাচিপায় নোটিশের পরেও স্কুল ফিডিং এ মেয়াদোত্তীর্ণ রুটি সরবরাহের অভিযোগ

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ইনডোর টুর্নামেন্ট গেমস এর উদ্বোধন

আপডেট সময়: ১০:৩৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬