০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপা ও রাঙ্গাবালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

আজ ২৮ জুন সারাদেশের মতো পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায়ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দুই উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন জানান, “৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।”

তিনি বলেন, “৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।”

তিনি আরও জানান, “কোনো শিশু যদি গত ৩০ দিনের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করে থাকে, তবে তাকে পুনরায় ক্যাপসুল খাওয়ানো হবে না।” এছাড়া অসুস্থ শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় মোট ৮৩২টি কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নিজ নিজ এলাকার নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।

ক্যাম্পেইন-সংক্রান্ত যেকোনো তথ্য বা সমস্যার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

মাইক্রোফাইনান্স (দাবি+) কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন সম্পন্ন

গলাচিপা ও রাঙ্গাবালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

আপডেট সময়: ১২:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬