০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা আব্বাস আলী (৫০) নামের এক ধর্মীয় ও রাজনৈতিক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম মাওলানা আব্বাস আলী দীর্ঘ সময় ধরে স্থানীয় পর্যায়ে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ধর্মীয় ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার সরব উপস্থিতি ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতাকর্মীদের মাঝে শোকের পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি, যা পরবর্তী সময়ে জানানো হবে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু

আপডেট সময়: ১০:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬