১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় কৃষি উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সোমবার (৮ জুন)সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আমানুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মুহাম্মদ রিয়াজ উদ্দিন,উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো :হাফিজুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো:মনিরুজ্জামান নেছার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।এ সময় অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, কৃষক ও উদ্যোক্তা পর্যায়ের লোকজন উপস্হিত ছিলেন।

কৃষিবিদ ড. মোহাম্মদ আমানুল ইসলাম কৃষকদেরকে দলগত ভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া কৃষির আধুনিকায়ন, পুষ্টি সংবেদনশীল কৃষি, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন আমাদের কৃষক ভাইয়েরা আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়েছে আপনাদের পোশাক পরিচ্ছদ,প্রশিক্ষণ, চলাফেরা সবকিছুতেই পরিবর্তন এসেছে।আমরা চেষ্টা করব উৎপাদন আমাদের কিভাবে বাড়ানো যায় বৈজ্ঞানিক উপায়ে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জামায়াত নেতাকে থানায় হস্তান্তর, বিএনপি নেতার হস্তক্ষেপে মুক্তি!

গলাচিপায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬