০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-র‍্যালি

‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে গলাচিপা উপজেলায় সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালেই এসে শেষ হয়। পরে হাসপাতালে বিভিন্ন পয়েন্ট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন ডাক্তার নোমান পারভেজ, ডাক্তার মিমি দাস, ডাক্তার আব্দুল্লাহ আল নোমান, ডাক্তার ইমরান, ডাক্তার সাব্বির আহমেদ ডালিম, সেনেটারি ইন্সপেক্টর শুভঙ্কর দাস, হেলথ ইন্সপেক্টর মনি দাস, নার্স সোনেকা রানী ও এক্সরে অপারেটর জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিজেদের বাড়ি-ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক কার্যক্রম ও জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-র‍্যালি

আপডেট সময়: ০৩:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬