০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পটুয়াখালীর দুমকিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে “সচেতন হই, ডেঙ্গু প্রতিরোধ করি” এ প্রতিপাদ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরের মূল গেটের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন এর সার্বিক তত্ত্বাবধানে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জিএম এনামুল হক, এমওডিসি ডাঃ মাহাবুব আলম, মেডিকেল অফিসার ডাঃ নাবিল হোসেন, ডাঃ মিলন চন্দ্র শীল, লুথারান হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডাঃ তাহিরা মর্তুজা ও মেডিকেল অফিসার ডাঃ খান মশিউর রহমান প্রমুখ।
এসময় উপজেলার স্বাস্থ্য কর্মী, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফারিয়া’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি পূর্ব এক সংক্ষিপ্ত সভায় টিএসও ডাঃ মীর সহিদুল হাসান শাহীন বলেন, “ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। বর্ষা মৌসুমে এর প্রকোপ বেড়ে যায়। সরকারের নির্দেশনা মোতাবেক জনসচেতনতার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকল স্বাস্থ্য কর্মীদের নিয়ে আজকে র‍্যালির আয়োজন করা হয়েছে।”

প্রধান অতিথি বক্তব্যে ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, “পরিস্কার -পরিচ্ছন্ন পরিবেশ রাখি, জমে থাকা পানি অপসারণ করি,জানালা – দরজায় মশারি ব্যবহার করি এবং জ্বর হলে দ্রুত চিকিৎসা নেই। নিজের জন্য, পরিবারের জন্য এবং সমাজের জন্য ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি”।

Tag:
জনপ্রিয়

দক্ষিণ বাংলার অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল “সাউথ বিডি নিউজ ২৪” এর জন্য জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময়: ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬