১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ই-লার্নিং এন্ড আর্নিং লিঃ এর নতুন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের পটুয়াখালী শাখার নতুন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে উদ্বোধক হিসেবে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাসুদ আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, পটুয়াখালীর উপ-পরিচালক আবুল কালাম। সভাপতিত্ব করেন ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হলে তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করতে হবে। সেই লক্ষ্যেই ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠানটির পটুয়াখালী শাখা ইতোমধ্যে সফলভাবে ৩৭৫ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করেছে। এর মধ্যে প্রায় ৬৪ শতাংশ প্রশিক্ষণার্থী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন আয়মূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে সক্ষম হয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্তদের একটি বড় অংশ ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট ক্রিয়েশনসহ বিভিন্ন খাতে কাজ করে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাচ্ছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

বক্তারা আরও বলেন, নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালুর ফলে আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীকে প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে। একই সঙ্গে প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি, প্রযুক্তিগত সহায়তা সম্প্রসারণ এবং কর্মমুখী শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা যাবে। চলমান ষষ্ঠ ব্যাচের ভর্তি কার্যক্রমকে সফল করতে এবং প্রশিক্ষণ সংক্রান্ত সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রশিক্ষণার্থীদেরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশিক্ষক, কো-অর্ডিনেটর, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে পটুয়াখালী অঞ্চলের তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ বৃদ্ধিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরির প্রত্যয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পটুয়াখালীতে ১ লক্ষ ১৩ হাজার ২২০টি গবাদি পশু জ/বাই হয়েছে

পটুয়াখালীতে ই-লার্নিং এন্ড আর্নিং লিঃ এর নতুন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

আপডেট সময়: ০১:০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬