পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩১ মে) বিকেল ৫টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ-বরগুনা মহাসড়কের সুবিদখালী বাজার ব্রিজের ওপর এই কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, শাহাদাতবার্ষিকী ও দলীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রায় ১,০০০ জন অসহায়, দুস্থ, গরিব ও পথচারীর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নুর নেতৃত্বে খাবার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু, সহ-সভাপতি আইয়ুব আলী খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি।
এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা সাবেক রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বাপ্পি চন্দ্র, মির্জাগঞ্জ, পটুয়াখালী: 







