পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহার প্রধান জামাতে হাজার হাজার মুসুল্লির সমাগম হয়েছে।
এ জামাতে ইমামতি করেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।
জামাতে ঈদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও পৌর প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ জুয়েল রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ পিনু, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, পৌরসভার সহকারি প্রকৌশলী মো. সোলায়মান ও বিশিষ্টজনসহ হাজার হাজার মুসুল্লি।
এছাড়াও একই সময়ে ঈদ জামাত হয়েছে চরপাড়া জেলা প্রশাসক ঈদগাহ ময়দানে, জেলা মডেল মসজিদে, নতুন একোয়ার্ডষ্টেট জামে মসজিদে, বায়তুল মামুর জামে মসজিদে ও মদিনা জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হয়ে।
এ ঈদ জামাত সমূহে বিশ্ব মুসলিম উম্মার শান্তিসহ দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করা হয়।
জালাল আহমেদ: 













