১২:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে প্রস্তুত ঈদুল আযহা’র প্রধান জামায়াত’র কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, জামায়াত সকাল ৭ টায়

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৩:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৩৯৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে পবিত্র ঈদুল আযহা’র জামায়াতের ময়দান পৌরসভার কেন্দ্রীয় (পুরাতন) ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। বৃষ্টি হলেও এখানে ঈদ জামায়াত আদায়ে কোন বিঘ্ন সৃষ্টি হবে না বললেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ জুয়েল রানা।

এ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একসাথে প্রায় ১০ হাজার মুসুল্লি নামায আদায় করতে পারবেন। মাঠটির উপর সম্পূর্ণভাবে ত্রিপল দিয়ে পরিবেষ্টিত করা হয়েছে। বৃষ্টি হলেও নির্বিঘ্নে নামায আদায় করা যাবে এখানে।

সকাল ৭ টায় এখানে নামায হবে নিশ্চিত করেছেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ। এছাড়া জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মডেল মসজিদে দুটি ঈদ জামায়াতের আয়োজন করা হয়েছে। প্রথম জামায়াত হবে সকাল ৭টায় এবং দ্বিতীয় জামায়াত হবে সকাল ৮ টায়। এছাড়া চরপাড়া জেলা প্রশাসক ঈদগাহ ময়দানে সকাল ৭.১৫ মিঃ এর সময় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।

এছাড়া জেলা সদরের অন্যান্য মসজিদ ও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহা’র নামাযের সময়সূচী স্ব স্ব কর্তৃপক্ষ বা মসজিদ কমিটি নির্ধারণ করবে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীতে প্রস্তুত ঈদুল আযহা’র প্রধান জামায়াত’র কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, জামায়াত সকাল ৭ টায়

আপডেট সময়: ০৩:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬