০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদকে সামনে রেখে র‍্যাব-৮ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর আওতাধীন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চতকরনে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে র‍্যাব। গুরুত্বপূর্ণ হাটগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং সর্বমোট ২০টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে তারা।

এর মধ্যে রয়েছে কোরবানীর পশুর হাটে চাঁদাবাজি ও ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোলরুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন, ড্রোনের মাধ্যমে হাট এলাকা মনিটরিং করা এবং জাল টাকা প্রতিরোধে কন্ট্রোল রুমে সনাক্তকরণের জন্য অত্যাধুনিক মেশিন স্থাপন।

র‍্যাব-৮ এর আওতাধীন এলাকার ঈদগাহ সমূহে গোয়েন্দা কার্যক্রমসহ পর্যাপ্ত টহল দলের মাধ্যমে ঈদ জামায়াতের নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বোপরি, বাস ও লঞ্চ টার্মিনাল সমূহে, শপিং মল এবং শহরের আবাসিক এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ রোবাষ্ট পেট্রোল পরিচালনা করা এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী এবং নদীতে বোট পেট্রোল পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

এছাড়াও, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং অন্যান্য অপরাধ দমনে র‍্যাবের গোয়েন্দা নজরদারী এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

ঈদকে সামনে রেখে র‍্যাব-৮ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ

আপডেট সময়: ০৫:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬