০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সরকারি খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটুয়াখালী শহরের বি-টাইপ বাজার এলাকায় সরকারি খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা পরিষদ।

আজ শনিবার দুপুর ১২টার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন গণপূর্ত বিভাগের আওতাধীন জমিতে অবৈধভাবে নির্মিত বেশ কিছু দোকান ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। জেলা পরিষদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সরকারি সম্পত্তি পুনরুদ্ধার এবং বাজারের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।

অভিযান চলাকালে উচ্ছেদ প্রক্রিয়া তদারকি ও কারিগরি সহায়তায় উপস্থিত ছিলেন-পানি উন্নয়ন বোর্ড (পাউবো), গণপূর্ত বিভাগ. এলজিইডি ও পটুয়খালী পৌরসভার প্রকৌশলী ও প্রতিনিধি দল।

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। উচ্ছেদ কার্যক্রম চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীতে সরকারি খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটুয়াখালীতে সরকারি খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময়: ০৯:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬