০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও মব-সন্ত্রাসের বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন 

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৬:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩৮৪ বার পড়া হয়েছে

শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যাকাণ্ড ও মব-সন্ত্রাসের বিচারের দাবিতে পটুয়াখালীতে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ পটুয়াখালী ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহষ্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৫ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে শিশু রামিসাসহ সারা দেশে সংঘটিত সকল ধর্ষণ, হত্যাকাণ্ড ও মব-সন্ত্রাসের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে “We Want Justice for Ramisa” শ্লোগানে পটুয়াখালীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্ষণ প্রতিরোধ মঞ্চ পটুয়াখালী জেলার আহ্বায়ক তোফাজ্জেল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানজিলা আক্তার সিমু, যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, ওবায়দুল হক (খোকন), আতিকুর রহমান, মোঃ রবিউল ইসলাম ও মোঃ রাসেল গাজী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্চ’র সদস্য সচিব মুহাম্মাদ এমাদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, যুগ্ম সদস্য সচিব মোঃ জায়েদ গাজী, অরনোব হাসান ও মোঃ ফরহাদ আহমেদ রাজু, মঞ্চ’র মুখপাত্র কামরুল ইসলাম, সহ-মুখপাত্র তৃণা রহমান, সহ-দপ্তর সম্পাদক মোঃ অলিউল্লাহ হাওলাদার ও সদস্য আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ, হত্যা ও মব-সন্ত্রাসের ঘটনায় সাধারণ মানুষ চরম উদ্বিগ্ন। বিশেষ করে শিশু রামিসার মতো নিষ্পাপ শিশুদের ওপর নির্মম নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag:
জনপ্রিয়

দক্ষিণ বাংলার অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল “সাউথ বিডি নিউজ ২৪” এর জন্য জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ

শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও মব-সন্ত্রাসের বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন 

আপডেট সময়: ০৬:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬