০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাঃ নাসির’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৩:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

শরীয়তপুর সদর হাসপাতালে ডাঃ নাসির ইসলামের উপর বর্বরোচিত হামলাকারীদের বিচার ও অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে পটুয়াখালীতে মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, শিক্ষার্থী, নার্স কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২ টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডাঃ জিয়াউল হাসান শরীফ এর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ প্রফেসর মনিরুজ্জামান শাহিন, উপাধ্যক্ষ ডাঃ এফ এম আতিকুর রহমান আতিক, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা, ডাঃ জান্নাতুল ফেরদৌস রোদেশী, ডাঃ নাবলা সিদ্দিকা, ডাঃ ফয়সাল হোসেন ও ডাঃ আবুবকর সিদ্দিক প্রমুখ।

চিকিৎসক বক্তারা শরীয়তপুর সদর হাসপাতালে ডাঃ নাসির ইসলামের উপর সন্ত্রাসীদের কর্তৃক বর্বরোচিত হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করে নিন্দা এবং হামলার সাথে জড়িতদের বিচার দাবী করেন। 

বক্তারা বলেন, “আমরা চিকিৎসকরা যথাযথভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। হাসপাতালের চিকিৎসা সরঞ্জামাদি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। যার কারনে ডাক্তারদের চিকিৎসা সেবা  প্রদানে মারাত্মভাবে বিঘ্ন সৃষ্টি হয়। হাসপাতালে আইসিসিইউ, সিসিইউসহ মুমুর্ষু রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইন্ট্রুমেন্টস নাই। চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠু, নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য  অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে  সংশ্লিস্ট উর্ধ্বতন কর্তৃপক্ষগণের কাছে জোরদাবী জানান বক্তারা।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

ডাঃ নাসির’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময়: ০৩:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬