০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ২৪ লক্ষ টাকা মূল্যের সামুদ্রিক মাছ জব্ধ

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৬:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৩৪৯ বার পড়া হয়েছে

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে পটুয়াখালীতে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের সামুদ্রিক মাছ জব্দ করেছে।

সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল ২০২৬ হতে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে গত ৫ মে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পটুয়াখালীর  টোল প্লাজা  এলাকায় সন্দেহজনক ৩ টি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার ৮০০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ জব্দ করা হয়। 

জব্দকৃত মাছ পটুয়াখালী উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুঃস্থদের মাঝে বনামূল্যে বিতরণ করা হয়। 

মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে কোস্টগার্ড পটুয়াখালী স্টেশন কর্তৃপক্ষ জানান।

Tag:
জনপ্রিয়

দক্ষিণ বাংলার অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল “সাউথ বিডি নিউজ ২৪” এর জন্য জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ

পটুয়াখালীতে ২৪ লক্ষ টাকা মূল্যের সামুদ্রিক মাছ জব্ধ

আপডেট সময়: ০৬:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬