০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজারের মৃত্যু ও মালিক ইমাম হোসেন সাদিককে আটকের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীতে সফট বাইট এর ম্যানেজারের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও মালিক ইমাম হোসেন সাদিককে অন্যায় ভাবে আটকের ঘটনাকে কেন্দ্র করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বন্ধু,স্বজন ও এলাকাবাসী।

রোববার সকালে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে শুরু করে একটি পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের বন্ধু, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এসময় সফট বাইটের কো ফাউন্ডার রুমপা আক্তার আধুরী, এডভোকেট অলিউল্লাহ, মুহাইমিন মোহাম্মদ অনিক, পিতা এসএম হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর রাকিব আকন, আমিনুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিচারের দাবি জানান। তারা বলেন, কোনো ধরনের গুজব বা অপপ্রচার নয়, প্রমাণের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে হবে।

এ সময় বক্তারা সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা এবং তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

মির্জাগঞ্জে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছে শিক্ষার্থীরা

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজারের মৃত্যু ও মালিক ইমাম হোসেন সাদিককে আটকের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময়: ০১:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬