১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বজ্রপাতে কলেজ ছাত্র সহ প্রাণ হারিয়েছে ৪ জন, অর্ধশতাধিক গরুর মৃত্যু

‎পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় বজ্রপাতে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গবাদিপশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

‎বুধবার (২৮ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে কলাপাড়া উপজেলা ও রাঙ্গাবালী উপজেলাসহ জেলার একাধিক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

‎থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জহির উদ্দিন (২৮) নিহত হন। একই দিন দুপুর ২টার দিকে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সেতারা বেগম (৫৫) প্রাণ হারান। একই সময়ে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে নিহত হন খালেক হাওলাদার (৫৫)।

‎এদিকে সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে বজ্রাঘাতে সৌরভ মজুমদার (২২) নামে এক কলেজ ছাত্র মারা যান।

‎স্থানীয়দের মতে, বৃষ্টি ও বজ্রপাতের সময় অসচেতনভাবে খোলা মাঠে অবস্থান করায় এসব দুর্ঘটনা ঘটে।

‎এছাড়া গত দুই দিনে কলাপাড়া, রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে অন্তত ৫০টি গবাদিপশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

‎কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, “বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।”

‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বজ্রপাতের সময় ঘরে অবস্থান ও নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে বজ্রপাতে কলেজ ছাত্র সহ প্রাণ হারিয়েছে ৪ জন, অর্ধশতাধিক গরুর মৃত্যু

আপডেট সময়: ১১:০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬