০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত!

পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের মিলনায়তনে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষক-কৃষাণীদের নিয়ে এই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল-এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আমানুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ আমানুল ইসলাম বলেন। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির মাধ্যমেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষকদের আরও সচেতন ও সহনশীল হতে হবে। টেকসই কৃষি অনুশীলনের মাধ্যমেই আমরা নিরাপদ পুষ্টি নিশ্চিত করতে পারব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ এইচ এম শামিম, অতিরিক্ত উপ-পরিচালক, পটুয়াখালী, আহসান উল্লাহ পিন্টু, সিনিয়র সহ-সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এবং মোঃ হারুন অর রশিদ মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি।

দিনব্যাপী এই কংগ্রেসে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে আসা কয়েকশ কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। মাঠ পর্যায়ে কৃষকদের হাতে-কলমে শিক্ষা প্রদান, নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং ফসল রক্ষায় আধুনিক পদ্ধতির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্কুল কংগ্রেসের মাধ্যমে প্রান্তিক কৃষকরা সরাসরি বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীতে বজ্রপাতে কলেজ ছাত্র সহ প্রাণ হারিয়েছে ৪ জন, অর্ধশতাধিক গরুর মৃত্যু

মির্জাগঞ্জে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত!

আপডেট সময়: ০৬:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬