১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে গেটকা প্রকল্পের সভা: জলবায়ু মোকাবেলায় নারীর নেতৃত্বে জোরদারের আহ্বান

পটুয়াখালীর বাউফলে “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)” প্রকল্পের আওতায় উপজেলা লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুন-২০২৬) বেলা ১১টায় বাউফল উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় লোকমোর্চা কমিটির সদস্যরা অংশ নেন। সভাটি আয়োজন করেন নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়েভ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করেন বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব হবে।

আলোচনায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে ছিল খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, জনস্বাস্থ্য সমস্যা এবং দুর্যোগকালীন করণীয়। অংশগ্রহণকারীরা এসব সমস্যা সমাধানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যাপক ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আমিরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন আরডিএস প্রতিনিধি আবদুল খালেক। তিনি স্থানীয় সরকার প্রতিনিধিদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসএসের গেটকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোসা. নিলুফা ইয়াসমিন। তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সার্বিক সহযোগিতা করেন গেটকা প্রকল্পের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক নেতৃত্ব গড়ে তুলতে গেটকা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে গেটকা প্রকল্পের সভা: জলবায়ু মোকাবেলায় নারীর নেতৃত্বে জোরদারের আহ্বান

আপডেট সময়: ০৭:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬