০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

পটুয়াখালী সদর উপজেলার খলিসাখালী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে এ অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত অভিযুক্ত শিক্ষকের অপসারণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক বিভিন্নভাবে ছাত্রীদের হয়রানি করে আসছেন। বিষয়টি একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অভিযুক্ত ফারুক মাস্টারের সাথে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্য দিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালী ছোটবিঘাই অফিসের হাট রাস্তার বেহাল দশা; সদর উপজেলা প্রকৌশলী খায়রুল বাশারের পরিদর্শন

পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

আপডেট সময়: ০৯:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬