০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী জেলায় ১ লক্ষ ৯০ হাজার শিশুকে হাম টিকা দেয়ার টার্গেট

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০১:৫৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২৬ পালন উপলক্ষে পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ৯০ হাজার ১২০ জন শিশুকে হাম টিকা দেয়ার টার্গেট নেয়া হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসক দরবার হলে আয়োজিত প্রেস কনফারেন্স সভায় সিভিল সার্জন ডাঃ খালিদুর রহমান এ তথ্য জানান।

হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রার শিশুদের মধ্যে রয়েছে- পটুয়াখালী সদরে ৩৪,৫৬০ জন, পটুয়াখালী পৌরসভায় ৯১৬৫ জন, বাউফল উপজেলায় ৪০,৪০২ জন, দশমিনায় ১৭,৬৯৮ জন, দুমকী উপজেলায় ৮,৩৬৫ জন, গলাচিপায় ৩৬, ৯৩১ জন, কলাপাড়ায় ৩১৫৫০ জন ও মির্জাগঞ্জ উপজেলায় ১১, ৪৪৯ জন।

পটুয়াখালী জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২৬ সফল বাস্তবায়নে জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি লিডারগণের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের প্রশিক্ষণ হলে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও বিকেলে জেলা প্রশাসক দরবার হলে সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সকল উপজেলা ও পৌসভা সমূহে প্রেস কনফারেন্স সভা করা হয়েছে।

উক্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন যথাযথভাবে সফল বাস্তবায়নে ২৭১৮টি কেন্দ্রে ২৭১৮ জন টিকাদান কর্মীসহ ৮,১৫৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালী জেলায় ১ লক্ষ ৯০ হাজার শিশুকে হাম টিকা দেয়ার টার্গেট

পটুয়াখালী জেলায় ১ লক্ষ ৯০ হাজার শিশুকে হাম টিকা দেয়ার টার্গেট

আপডেট সময়: ০১:৫৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬