০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে নারীর প্রতি নির্বাচনী সংহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৯:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তগ্রহন কাঠামো শক্তিশালীকরন (GRIP) প্রকল্পের আওতায় পটুয়াখালীতে নারীর প্রতি নির্বাচনী সংহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিকার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরনে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১এপ্রিল) সকাল ১০ টায় পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাটস্থ সিঙ্গাপুর টাওয়ারের কনফারেন্স রুমে জাতিসংঘের নির্বাচনী সহায়তা কর্মসূচীর সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন, একশনএইড এর ব্যবস্থাপনায় আয়োজিত “ডেমোক্রেটিক রিফর্মস থ্রু ইনক্লুসিভ পার্টিসিপেশন ইন বাংলাদেশ (DRIP)” প্রকল্পের অধীনে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তগ্রহন কাঠামো শক্তিশালীকরন (GRIP) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সভার উদ্বোধন করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুর রহমান।

অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন্নাহার এর সভাপতিত্বে সভায় প্রকল্পের পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ওয়েভ ফাউন্ডের গ্রিপ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিপি আমেনা।

তিনি নারীর প্রতি রাজনৈতিক সহিংসতা, দেশে নারীর প্রতি সহিংসতার বর্তমান পরিস্থিতি ও স্টেকহোল্ডারদের ভূমিকা নিয়েও আলোচনা করেন।

সভায় অংশীজনদের ভূমিকা ও সমন্বয় এবং সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়নে দলগত কাজ ও উপস্থাপন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ মশিউর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মোঃ আবু ইউসুফ, অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন্নাহার, জেলা সমাজসেবা (রেজিঃ) কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, এসডিএ নির্বাহী পরিচালক কেএমএনায়েত হোসেন, দুমকি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম, পটুয়াখালী মেডিকেল কলেজের এমও ডাঃ ইশরাত জাহান, সিপিবি সভাপতি মোতালেব মোল্লা, লতিফ স্কুললের সাবেক প্রধান শিক্ষক আঃ রব মিয়া, সদর থানা পুলিশের এসআই তানজিলা আক্তার, ব্রাক’র নেফাজ উদ্দিন, পটুয়াখালী ইয়ুথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, শুকতারা’র নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম, সি.ডি.ডাব্লু.সি.পি.ও নির্বাহী পরিচালক খাদিজা বেগম, ইউএনএফপিএ ফিল্ড অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ।

সভার ম্যানেজমেন্টে ছিলেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর ইসরাত জাহান পপি ও রাকিবুল আমিন। সভায় নির্বাচন অফিসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এবং দপ্তরের ২৫ জন কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহন করেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীতে নারীর প্রতি নির্বাচনী সংহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারীর প্রতি নির্বাচনী সংহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬