১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী পৌর পার্কে নতুন চমক; দৃষ্টিনন্দন “আই লাভ পটুয়াখালী” উদ্বোধন

শহরের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটন আকর্ষণ বাড়াতে পটুয়াখালী পৌর পার্কে দৃষ্টিনন্দন “আই লাভ পটুয়াখালী” থ্রিডি লাইটিং লেটার ব্র্যান্ডিং ফলক উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা আনুষ্ঠানিকভাবে এ ফলকের উদ্বোধন করেন।

পৌরসভার অর্থায়নে নির্মিত এ ফলক স্থাপনের মাধ্যমে শহরকে আধুনিক ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার পাশাপাশি ভ্রমণপিপাসুদের জন্য একটি নতুন বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক জুয়েল রানা বলেন, “পটুয়াখালী শহরকে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের ব্র্যান্ডিং কার্যক্রম শহরের পরিচিতি বাড়ানোর পাশাপাশি দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম, সমাজ-উন্নয়ন কর্মকর্তা ভাবানী শংকর সিনহা ও পার্কের ঠিকাদার শামিম আহমেদসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা।

আধুনিক থ্রিডি লাইটিং লেটার প্রযুক্তিতে নির্মিত ফলকটি দিন ও রাত উভয় সময়েই সমানভাবে আকর্ষণীয় দৃশ্য তৈরি করবে। এতে করে দর্শনার্থীদের জন্য একটি নান্দনিক পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি পটুয়াখালীর পর্যটন সম্ভাবনাও নতুনভাবে তুলে ধরা সম্ভব হবে।

সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মনে করছেন, এ উদ্যোগ পটুয়াখালীর ব্র্যান্ডিংকে আরও শক্তিশালী করবে এবং পর্যটকদের আগমন বৃদ্ধি করে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Tag:

পটুয়াখালীর গলাচিপায় বন বিভাগের অভিযানে ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আ/টক; বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মা/মলা

পটুয়াখালী পৌর পার্কে নতুন চমক; দৃষ্টিনন্দন “আই লাভ পটুয়াখালী” উদ্বোধন

আপডেট সময়: ০৮:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬