১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১১:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৪২৯ বার পড়া হয়েছে

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে  ঢাকা-যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা-বরিশাল- পটুয়াখালী জাতীয় মহাসড়কের ১৯৩ কিঃ মিঃ এর বাম পার্শ্বে সড়কে বৃক্ষরোপণের কার্যক্রমের উদ্বোধন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর  পটুয়াখালী।

বুধবার (০১ মে) বেলা ১১ টায় লেবুখালী এলাকার সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে মোহাম্মদ তারেক হাওলাদার, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন নাসির খন্দকার, জেলা ছাত্রদল নেতা আল আমিন হাওলাদার, সড়ক বিভাগের এসডি মো. মনিরুল ইসলাম, এসও মো. জুয়েল হোসেন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিবৃন্দ বিভিন্ন জাতের ১৪টি বৃক্ষ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও মব-সন্ত্রাসের বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন 

পটুয়াখালীতে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু

আপডেট সময়: ১১:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬