১০:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৭:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৭৫২ বার পড়া হয়েছে

“ক্রেডিট ইউনিয়ন মিলনের সেতু” এ স্লোগান নিয়ে পটুয়াখালী জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৪ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পটুয়াখালী জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু এর সভাপতিত্বে ও ব্যবস্থাপক গৌতম দেবনাথের সঞ্চালনায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম শুরু করা হয়। সভায় মৃত সদস্য-সদস্যাদের স্মরণে ও তাদের আত্মার কল্যাণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি আলমগীর হোসেন বাচ্চু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রবীণ সদস্য সাবেক পুলিশ কর্মকর্তা মিঃ ক্লারেন্স গমেজ, সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আঃ সালাম খান, সাবেক সভাপতি নাসির উদ্দিন খান, সহ-সভাপতি সুভাষ চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক অঞ্জন কুমার দাস, কোষাধ্যক্ষ অসীম কুমার মালাকার, পরিচালক মো. রফিকুল ইসলাম ও মিসেস রুনু বেগম।

আরও বক্তব্য রাখেন অডিট কমিটির সদস্য মো. নেয়ামুল হক ছামুন, পর্যবেক্ষণ কমিটির সদস্য সুভাষ চন্দ্র শীল, সঞ্চয়ী সদস্য মো. নিজাম মাস্টার, মনিরুজ্জামান আকন ও আঃ খালেক আকন।

উল্লেখ্য, ২০.০৩.১৯৮৭ খ্রীঃ উদ্যোক্তা শ্রী অঞ্জন কুমার দাস এর প্রচেষ্টায় পটুয়াখালী জনকল্যান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নামে প্রতিষ্ঠিত হয়। যার সর্বশেষ সংশোধিত নিবন্ধন নং-১৬ পিডি/১(১),১/১,২৪.৭.২০০৮ ইং। এ সংগঠনে ৩০ জুন ২০২৫ ইং পর্যন্ত সর্বোমোট ১,২১১ জন সদস্য। এর মধ্যে ৩ বছরের অধিক সময় লেনদেন না করায় স্থগিত সদস্য ২৬৮ জন। এ সংগঠনটিতে বর্তমানে মূলধনের পরিমান হচ্ছে ১৯ কোটি ১১ লক্ষ ১৪ হাজার ৩০৫.৮৭ টাকা।

Tag:
জনপ্রিয়

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে দুমকিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

পটুয়াখালী জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৭:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬