২৩ মার্চ (সোমবার) সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা পটুয়াখালী সদর উপজেলার ইঁটবাড়িয়া ইউনিয়ন নিবাসী মোঃ নাসির বিশ্বাস এর সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী পটুয়াখালী -১ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার ও পটুয়াখালী জেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি দুমকি উপজেলা আঙ্গারিয়া ইউনিয়ন এর সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম সুলতান আহমেদ হালদারের ছোট বোন মরহুমা মোসম্মৎ রোকেয়া বেগমের জানাজার নামাজ পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারীয়া ইউনিয়নের বাহের চরের নিজ বাড়ির জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা নামাজ পরিচালনা করেন পটুয়াখালী বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আবু সাঈদ।
জানাজা নামাজে অংশগ্রহণ করেন সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি নবনিযুক্ত পটুয়াখালী জেলা পরিষদ এর প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।
নামাজে আরও অংশগ্রহণ করেন জেলা বিএনপির নেতা মিজানুর রহমান, মোঃ খলিলুর রহমান, গাজী আশরাফুল ইসলাম বিপ্লব, গোলাম রাব্বানী, বরিশাল-৬ বাখেরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা আমিন হাওলাদার, কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির বিশ্বাস, বাখেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মানিক হাওলাদার, জাতীয় পার্টির জেলা সভাপতি মোঃ জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রাজ্জাক, সহ -সভাপতি মোঃ মিরাজুল হক মিন্টু, মোঃ ছালাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির মোল্লা, মোঃ কামরুল হাসান কমির, মোঃ ওলিউল ইসলাম বশীর ও মোঃ জামাল বিশ্বাস সহ পটুয়াখালী জেলা, বাখেরগঞ্জ উপজেলা, দুমকি উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনসাধারণ। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ২২ মার্চ (রবিবার) সকাল ১১ টার সময় ঢাকার বাড্ডার বাসায় দীর্ঘদিন অসুস্থ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, তিন ছেলে এবং আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 













