১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জাহাঙ্গীর সিকদার আর নেই

পটুয়াখালীর বিশিষ্ট সমাজসেবক, দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং পটুয়াখালী ডায়াবেটিস হাসপাতালের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক পটুয়াখালী আইনজীবি সমিতির সিনিয়র সদস্য জনাব জাহাঙ্গীর সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি পটুয়াখালী শহরের পুরাতন বাজার বনিক পট্টির বাসিন্দা ছিলেন এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত মানবিক ও সহানুভূতিশীল একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

পরিবারের নিকটজনদের ভাষ্যমতে, পিতৃতুল্য স্নেহে তিনি সবসময় খোঁজ-খবর নিতেন এবং সবার পাশে দাঁড়াতেন।

তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

তার নামাজে জানাজা আজ ১৮ মার্চ বুধবার বেলা ২ টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জাহাঙ্গীর সিকদার আর নেই

আপডেট সময়: ১০:৫৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬