০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক একেএম আমিরুল ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি কালাইয়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন সংলগ্ন মুন্সি বাড়ির জামে মসজিদে অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এক দোয়া মিলাদের মধ্য দিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একেএম আমিরুল ইসলাম ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী পৌর শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি বাউফল উপজেলা শাখার অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালাইয়া ইউনিয়ন পরিষদে একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। 

এসময় এলাকার মুসুল্লি সহ রোজাদার ব্যক্তিবর্গ ও কালাইয়া ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ ইসলামি আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন কালাইয়া ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে দুমকিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

বাউফলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আপডেট সময়: ১১:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬