০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় তিন দিনে দুটি দোকানে দুর্ধর্ষ চুরি, দোকানীরা চোর আতঙ্কে

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৫:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। আতঙ্কে রয়েছেন দোকানীরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) হাসপাতালের উত্তর গেটের সামনে ডক্টরস পয়েন্টের পশ্চিম পাশে আঁখি স্টোর্স এর মালিক রুবেল মৃধা এশার ও তারাবিহ নামায আদায়ের জন্য দোকান বন্ধ করে হাসপাতাল মসজিদে নামায পড়ে রাত ১০ টার দিকে দোকান খুলে দেখতে পায় তার ক্যাশ বাক্সে বিকাশের আনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে গেছে। চোর উপরের টিন কেটে ভিতরে ঢুকে এ দুর্ধর্ষ চুরি সংঘটিত করে। এ ঘটনা সদর থানার ওসিকে অবহিত করলে ওসি তাৎক্ষনিকভাবে এস আই খায়রুলকে পাঠান এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার দুই দিন আগে ডক্টরস পয়েন্টের পূর্ব পাশে জসিম এর দোকানের পিছনের টিন কেটে নগদ ৩ হাজার টাকা ও কিছু সিগারেট নিয়ে গেছে বলে ভুক্তভোগী দোকানী জসিম জানান। তিন দিনের মধ্যে একই এলাকায় পর পর দুটি দোকান চুরির ঘটনায় স্থানীয় দোকানীরা চোর আতঙ্কে ভুগছেন।

Tag:
জনপ্রিয়

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে দুমকিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় তিন দিনে দুটি দোকানে দুর্ধর্ষ চুরি, দোকানীরা চোর আতঙ্কে

আপডেট সময়: ০৫:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬