১২:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

“একটি স্বার্থান্বেষী মহলের কারণে জুলাই’র আকাঙ্খা ভেস্তে যেতে বসেছে”-চরমোনাই পীর

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১১:২১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪৩ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “প্রচলিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নতুন কিছু দেওয়া সম্ভব নয়।” জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক জোটের সমালোচনা করে তিনি বলেন, “৫৪ বছর ধরে প্রচলিত আইনেই দেশ চলেছে, কিন্তু দেশের কোন কল্যাণ হয়নি এবং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।” এসময় তিনি আসন্ন নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবুল হাসান বোখারী (ফিরোজ আলম) এর হাতপাখার পক্ষে ভোট চান।

আজ শনিবার দুপুরে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “মানুষ জুলুম ও নির্যাতনমুক্ত একটি সোনার দেশ চেয়েছিল। কিন্তু ক্ষমতালোভী একটি স্বার্থান্বেষী মহলের নীল-নকশার কারণে সেই আশা ভেস্তে যেতে বসেছে।”

তিনি আরও বলেন, “দেশ স্বাধীনের বয়স ৫৪ বছর চলছে। দেশ স্বাধীন করতে গিয়ে মানুষ প্রাণ হারিয়েছে। যাদের মাধ্যমে ৫৪ বছর দেশ চলছিলো, সাম্য, মর্যাদা ও ন্যায় বিচারের পরিবর্তে তাদের মাধ্যমে আমরা পেয়েছি, পাঁচ বার চোরের দিক দিয়ে পুরস্কার। হাজার হাজার মা তাদের সন্তান হারা হয়েছে। স্বাধীন দেশে বসে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করে।”

বক্তব্য শেষে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০১ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আবুল হাসান বোখারীর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন এবং তাকে বিজয়ী করার আহ্বান জানান।

এছাড়াও  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পটুয়াখালী-২ আসনের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর হাত পাখার পক্ষে বাউফল পাবলিক মাঠে, পটুয়াখালী -৩ আসনের প্রার্থী মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক এর হাতপাখার পক্ষে গলাচিপা হাই স্কুল মাঠে ও পটুয়াখালী-৪ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব  অধ্যাপক মোস্তাফিজুর রহমানের পক্ষে রাঙ্গাবালী ও কলাপাড়া প্রেসক্লাব মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে হাতপাখায় ভোট চেয়ে বক্তব্য রাখেন। এ সব সভায় ব্যাপক লোকের সমাগম ঘটে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

“একটি স্বার্থান্বেষী মহলের কারণে জুলাই’র আকাঙ্খা ভেস্তে যেতে বসেছে”-চরমোনাই পীর

আপডেট সময়: ১১:২১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬