০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীর ধরান্দী ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১১:৫৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

দার্শনিক ব্যারন পিয়ারে দ্যা কুবার্তিন এর ক্ষুরধার বাণী “খেলাধুলা না করলে নিছক বিদ্যা অনুশীলন যৌবন এর উদ্যম শক্তি ও কর্ম দক্ষতার অপচয় ঘটে” এ উপদেশমূলক বক্তব্যকে ধারন করে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ধরান্দী বাজারস্থ ধরান্দী ক্যাডেট একাডেমীর ১২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী) সকাল ৯ টায় ধরান্দী ক্যাডেট একাডেমী মাঠে একাডেমীর প্রতিষ্ঠাতা কৃষিবিদ একে আবদুল ওহাব খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুস সালাম মৃধা। 

শিক্ষিকা শিপ্রা রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ মোয়াজ্জেম হোসেন খান, কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব -ইন্সপেক্টর (নিঃ) মোঃ সহিদুল ইসলাম ও ক্যাডেট একাডেমীর পরিচালক প্রভাষক শহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন একাডেমীর শিক্ষক মিম্মা বেগম, সাইফুল ইসলাম, রাবেয়া বেগম, লিপি আক্তার, মারিয়া, নাসির দেওয়ানসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীবৃন্দ।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার দফা সমূহের মধ্যে ছিল- বালক ও বালিকাদের ১০০ মিটার দৌড়, মোরগ লড়াই, বেলুনটাকে সামলাও, বিদ্যালয়ে আসার প্রস্তুতি, গুপ্তধন উদ্ধার, ব্যাঙ দৌড়, বল নিক্ষেপ, বালতিতে বল নিক্ষেপ, চেয়ার সিটিং, ভিতর- বাহির, ভারসাম্য দৌড়, ফুল তোলা, বল নিক্ষেপ, চকলেট দৌড় প্রভৃতি।

বিকেলে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান ও অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গ্রাম এলাকায় শিক্ষার গুনগত মানোন্নয়নে ও শিক্ষা প্রসারে ২০১৩ সালে কৃষিবিদ এ কে আবদুল ওহাব খান ব্যক্তিগত উদ্যোগে ধরান্দী ক্যাডেট একাডেমী প্রতিষ্ঠা করেন। চলতি শিক্ষা বর্ষে এ একাডেমীতে আড়াই শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত আছে বলে ওহাব খান জানান।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

জামায়াত আমিরের আগমন উপলক্ষে বাউফলে সংবাদ সম্মেলন, অফিসে অনাকাঙ্ক্ষিত অভিযানের ঘটনায় প্রতিবাদ

পটুয়াখালীর ধরান্দী ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময়: ১১:৫৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬