১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০২:৫৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৭৮৩ বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র রোগীদের জন্য ফ্রি চক্ষু শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাত শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সোমবার (১৯ জানুয়ারী) সকালে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিএনএসবি চক্ষু হাসপাতাল পটুয়াখালীর ব্যবস্থাপনায় হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন এর সভাপতিত্বে ও ফ্রি চক্ষু শিবির ব্যবস্থাপনা কমিটির আহবায়ক সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চুর সঞ্চালনায় “ফ্রি চক্ষু শিবির-২০২৬” অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক পিপি মজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউনুচ ও চিকিৎসক ডাঃ নাফিয়া রহমান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সহ-সভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. গোলাম আহাদ দুলু, ট্রেজারার মোঃ জিয়াউল হক ফারুক, জেলা বিএনপির নেতা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. হুমায়ুন কবির, জেলা বিএনপির নেতা মোঃ মিজানুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, যুবদল নেতা গোলাম রব্বানী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনসহ  বিএনপির বিপুল সংখ্যক নেতা- কর্মী।  

সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা  পর্যন্ত  বিএনএসবি চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক সাত শতাধিক দরিদ্র চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করে বলে হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন জানিয়েছেন। 

এ মানবতার সেবায় অংশগ্রহনকারী চিকিৎসকগণ হচ্ছেন-ডাঃ আরাফাত আল ফেরদৌস, ডাঃ ওয়াহিদ হাসান তনম্বয় ও ডাঃ নাফিয়া রহমানসহ অন্যান্য চিকিৎসক মেডিকেল টেকনিশিয়ানগণ।

Tag:
জনপ্রিয়

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে পটুয়াখালীতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

পটুয়াখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

আপডেট সময়: ০২:৫৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬