১২:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‎পটুয়াখালীতে এক পুলিশ সদস্যের বসতঘরে অ*গ্নি*সংযোগের অভিযোগ

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০১:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬৪৮ বার পড়া হয়েছে

‎পটুয়াখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পুলিশ সদস্যের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 

রবিবার (১১ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ধনখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই পরিবারের প্রায় ৩ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম মো. ফিরোজ আলম। সে ভোলা থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তার দাবি, পরিকল্পিতভাবে তাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

‎এ ঘটনায় মোঃ ফিরোজ আলমের ছেলে মোঃ ফয়েজ আলম বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

‎‎অভিযোগে বলা হয়, তারা (ফয়েজ আলম সহ) চাকরির সুবাদে স্ব-পরিবারে ভোলায় বসবাস করেন। গত শুক্রবার (৯ জানুয়ারি) এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাদের নিজ বাড়িতে আসেন। এরপর তারা আবার তার (ফয়েজ আলম) খালার বাসায় বেড়াতে যান। সেখানে থাকা অবস্থায় ফোনের মাধ্যমে জানতে পারেন শনিবার (১১ জানুয়ারি) ভোররাতে দুর্বৃত্তরা তাদের বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

‎খবর শুনে বাড়িতে আসলে মোঃ আউয়াল সিকদার, ফরিদ সিকদার, মোসাঃ আমিরুন নেছা ও আরিফ সহ অজ্ঞাত ব্যক্তিরা লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া দেয়। তখন তারা প্রাণের ভয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

‎‎পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। এর আগেও একাধিকবার মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সর্বশেষ অগ্নিসংযোগের ফলে বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

‎ঘটনার পর পুলিশে খবর দিতে গেলে অভিযুক্তদের পক্ষ থেকে আবারও হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। পরবর্তীতে বিষয়টি থানায় অবহিত করা হলে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়।

‎‎এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

‎‎পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, “এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

‎পটুয়াখালীতে এক পুলিশ সদস্যের বসতঘরে অ*গ্নি*সংযোগের অভিযোগ

আপডেট সময়: ০১:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬