০৯:২২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীর হাজতী আসামী আওয়ামী লীগ নেতা বাবুল খান শেবাচিম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১২:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা কারাগারে রাজনৈতিক মামলার হাজতী আসামী কলাপাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল আলম খান শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছেন।

পটুয়াখালী জেলা কারাগার সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কলাপাড়া উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেল হাজতে অসুস্থ হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে চারটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । 

গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় তাকে কলাপাড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে কলাপাড়া থানার পুলিশ শফিকুল আলমকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি পটুয়াখালী জেল হাজতে ছিলেন। 

মঙ্গলবার সন্ধ্যায় বাবুল হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে কারাগারের কর্তৃপক্ষ চিকিৎসার জন্য প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৪ টার দিকে তিনি মারা যান বলে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর রহমান নিশ্চিত করেছেন। শফিকুল আলম বাবুল খানের মৃত্যুর খবরে কলাপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পাথরঘাটায় চাঞ্চ*ল্যকর সুজন হ*ত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাব এর অভিযানে গ্রে*ফতার

পটুয়াখালীর হাজতী আসামী আওয়ামী লীগ নেতা বাবুল খান শেবাচিম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন

আপডেট সময়: ১২:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫