১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে আনসার-ভিডিপির উচ্চতর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন, ব্যাংক শেয়ার সার্টিফিকেট বিতরণ

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৩:৫৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে পরিচালিত উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১-এর সমাপনী ও ব্যাংক শেয়ার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষতা, দেশপ্রেম, দায়িত্ববোধ ও জনসেবামূলক কার্যক্রমে আরও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের হাতে প্রশিক্ষণ সনদ, পুরস্কার ও ব্যাংক শেয়ার সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শুধু ইউনিফর্ম পরিধান করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। দুর্যোগ ও যেকোনো সংকটময় পরিস্থিতিতে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। দেশের সার্বিক নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও জনকল্যাণে আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের মধ্যে দেশসেবা, ত্যাগ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চেতনা জাগ্রত করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করে প্রতিরক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে সদস্যরা দেশ ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্য শেষে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে প্রশিক্ষণ সনদ, কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার এবং ব্যাংক শেয়ার সার্টিফিকেট বিতরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল আঞ্চলিক উপপরিচালকসহ সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও দেশসেবার প্রত্যয় সৃষ্টি হয়েছে।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর আছমত আলী খান কলেজের এডহক কমিটির নতুন সভাপতি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গাজী জসিম উদ্দিন

পটুয়াখালীতে আনসার-ভিডিপির উচ্চতর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন, ব্যাংক শেয়ার সার্টিফিকেট বিতরণ

আপডেট সময়: ০৩:৫৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬