১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার আদালত পাড়ায় আলোচিত জোড়া হ/ত্যা: দীর্ঘ তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে আদালতে আজ চার্জশিট দাখিল

খুলনার আদালতপাড়ায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন—এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।

তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাদক ব্যবসা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, খুন ও পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তদন্তে উঠে এসেছে, হত্যাকাণ্ডের আগের দিন রাতে রূপসা উপজেলার আইচগাতী এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি কার্যালয়ে বসে হত্যার পরিকল্পনা করা হয়। ওই পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের ৩০ নভেম্বর খুলনা আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৩০ নভেম্বর অস্ত্র মামলায় হাজিরা দিতে খুলনা আদালতে এসেছিলেন পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন। আদালতের কার্যক্রম শেষে তাঁরা আদালত চত্বরের সামনে একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে দুজনকে হত্যা করে।

দিনদুপুরে আদালত চত্বরে সংঘটিত এই জোড়া হত্যাকাণ্ডে পুরো খুলনা নগরজুড়ে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আদালতপাড়ার মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

ঘটনার দীর্ঘ সময় পর তদন্ত শেষে ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করল পুলিশ। এ ঘটনায় পরবর্তী বিচারিক কার্যক্রমের দিকে এখন নজর সংশ্লিষ্টদের।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর আছমত আলী খান কলেজের এডহক কমিটির নতুন সভাপতি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গাজী জসিম উদ্দিন

খুলনার আদালত পাড়ায় আলোচিত জোড়া হ/ত্যা: দীর্ঘ তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে আদালতে আজ চার্জশিট দাখিল

আপডেট সময়: ০৪:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬