০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে এসইউভিও এর আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, শিশু বিবাহ ও নারী নি/র্যাত/ন প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

পটুয়াখালীর দুমকিতে এনজিও বিষয়ক সংস্থা সোসাল আপলিফটমেন্ট ভলান্টারি অর্গানাইজেশন (এসইউভিও) এর আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, শিশু বিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দুমকি উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী।

এসইউভিও এর নির্বাহী পরিচালক হাছিনা বেগম নীলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা মুহা. অলিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এসইউভিও’র মাঠ কর্মকর্তা মোসা: পারভিন বেগম। এসময় উপস্থিত ছিলেন, শুভ’র দুমকি উপজেলা সম্পাদক কামরুন নাহার, সাংবাদিক এবাদুল হক, জাহিদুল ইসলাম, সংকর চন্দ্র মিত্র, নারী সংগঠক খাদিজা বেগম, শ্রীরামপুর ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

উল্লেখ্য, দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউণ্ডেশনের অর্থায়নে, উই ক্যান এর সহযোগিতায় পরিচালিত নাগরিক প্রকল্পের আওতায় এসইউভিও সংস্থা এই সংলাপ অনুষ্ঠানটি আয়োজন করে।

অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় ইউপি মেম্বার, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিক প্রকল্পের আওতায় নাগরিক ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কাছ থেকে আসা বিভিন্ন সুপারিশ প্রস্তাবের মধ্যে রয়েছে সরকারি সেবা প্রা‌প্তির পদ্ধ‌তি সহজতর করা, বে‌শি বে‌শি প্রচারনা চালানো, শিশু বিবাহ রোধে অ‌ভিভাবকদের সা‌থে কাজ করা, শিশু শিক্ষা নি‌শ্চিত করা, যৌতুক বন্ধ করা, যৌন হয়রানী ও ধর্ষন রোধে শিশু‌দের সাথে কাজ করা, নারী নির্যাতন প্রতি‌রো‌ধে দে‌শে প্রচ‌লিত আইন ও হটলাইন সম্পর্কে প্রচার করা।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন আইন-২৬ বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে এসইউভিও এর আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, শিশু বিবাহ ও নারী নি/র্যাত/ন প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৭:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬