১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের নতুন আংশিক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল ও সমাবেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে সদ্য ঘোষিত উপজেলা যুবদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে রাস্তায় নেমেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা সদরে ঝাড়ু হাতে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সকাল ১০টার দিকে উপজেলা কোর্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা হাতে ঝাড়ু নিয়ে বিতর্কিত ওই কমিটিবিরোধী নানা স্লোগান দেন। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন, বাবুল মুন্সি ও শাহীন ফরাজি প্রমুখ। বক্তারা নতুন কমিটিকে পকেট কমিটি হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন।

​সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন অভিযোগ করে বলেন, “বিগত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের আগে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যাদের কোনো আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি এবং যারা অতীতে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে তারা এই কমিটিতে স্থান পেয়েছেন।” দুঃসময়ে রাজপথে থেকে যারা মামলা ও হামলার শিকার হয়েছেন, তাদের বাদ দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার দাবি জানান তারা।

​উল্লেখ্য, গত ২৬ আগস্ট কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সাত সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Tag:

মির্জাগঞ্জে বাংলাদেশ সেবামাশ্রমের উদ্যোগে ও যুবসংঘের পরিচালনায় ৩২তম শ্রী শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব শুরু

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের নতুন আংশিক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল ও সমাবেশ

আপডেট সময়: ০৩:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬