দেশে জ্বালানি তেলের সংকট চরম আকার ধারণ করেছে। এ সংকটময় মুহুর্তেও পটুয়াখালীর বড় চৌরাস্তার মেসার্স মৃধা ট্রেডার্স জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রেখেছে। মেসার্স মৃধা ট্রেডার্সের তৈলের গাড়ি আসামাত্র অসংখ্য মটর সাইকেল চালকদের দেখা যায় দোকানের সামনে ভিড় করতে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) একটি তেলের গাড়ি আসার সাথে সাথে সন্ধ্যা থেকে প্রায় ৭ শতাধিক মটর সাইকেল চালকদের দেখা যায় দোকানের সামনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তেল নিতে। এসময় প্রত্যেক মটর সাইকেলে ১২০ টাকা দরে ২ লিটার করে তেল সরবরাহ করা হয়। এ সময় কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি।
এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেসার্স মৃধা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব আবুল কালাম মৃধা জানান, “তেলের গাড়ি আসার সাথে সাথে আমি সমস্ত তেল বিতরণ করে দেই। আমি সততার সাথে পটুয়াখালীতে তেলের ব্যবসা করে আসছি।”
মটর সাইকেল চালকরাও তেল নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 













