০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী জেনারেল হাসপাতালে শিশু চুরির গুজবে আটক ব্যক্তি, পরে ছেড়ে দিল পুলিশ

পটুয়াখালী জেনারেল হাসপাতালে শিশু চুরির অভিযোগে তরিকুল ইসলাম উজ্জল নামে এক ব্যক্তিকে আটক করা হলেও পরে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার (গতকাল) রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আটক তরিকুল ইসলাম উজ্জল (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, আজিজ আহমেদ ডিগ্রী কলেজ, দুমকি) দাবি করেন, ঘটনাটি একটি ভুল-বোঝাবুঝি। তিনি জানান, এক ব্যক্তির কাছে পাওনা টাকা আদায়ের জন্য তাকে অনুসরণ করে হাসপাতালে যান। সেখানে শিশু ওয়ার্ডের কিছু লোক তাকে সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং এ সময় কেউ ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শিশু চুরির বিষয়ে কোনো অভিযোগকারী পাওয়া যায়নি। পরে আটক ব্যক্তিকে তার ভাইয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন তৈরি হলেও পুলিশ বলছে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

দশমিনায় অর্থসহ কোরআন খতম পাঠ প্রতিযোগিতা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালী জেনারেল হাসপাতালে শিশু চুরির গুজবে আটক ব্যক্তি, পরে ছেড়ে দিল পুলিশ

আপডেট সময়: ০২:২৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬