০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় অর্থসহ কোরআন খতম পাঠ প্রতিযোগিতা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় রাহবার মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে “অর্থসহ কোরআন খতম পাঠ প্রতিযোগিতা, সদস্য সম্মেলন ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান–২০২৬” যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়।

রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হিরন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান খান পাভেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বদরুল হক বাদল, বর্তমান ইউপি সদস্য জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান এবং উপদেষ্টা শহিদুল ইসলাম মৃধা।

সোহেল মাস্টারের সঞ্চালনায় এবং সংগঠনের টিম পরিচালক আব্দুর রহমান জুয়েলের নেতৃত্বে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগঠনের স্লোগান “সুন্দর জীবন গড়ি, মাদকে না বলুন” তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ৫০ জন কোরআন খতমকারীকে নগদ সম্মানী ও ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত তারা প্রবাসে মৃত্যুবরণকারী প্রায় ৮ থেকে ১০ জনের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। এছাড়া ৫০ জন রোগীকে আর্থিক সহায়তা প্রদান, অসহায় গর্ভবতী নারীদের সহায়তা এবং বেতাগী সানকিপুর ইউনিয়নে প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

দশমিনায় অর্থসহ কোরআন খতম পাঠ প্রতিযোগিতা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত

দশমিনায় অর্থসহ কোরআন খতম পাঠ প্রতিযোগিতা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময়: ০২:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬