ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি আসনে ৫১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২০৪ টি কেন্দ্র ঝঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।
পটুয়াখালী জেলা পুলিশ কার্যালয়ের তথ্য সূত্রে জানা গেছে, পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে ১৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৫টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ। এর মধ্যে পটুয়াখালী-১ আসন এলাকার সদর উপজেলায় ৩৬টি, মির্জাগঞ্জ উপজেলায় ২৩টি ও দুমকি উপজেলায় ৬টি ঝুঁকিপুর্ণ।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে মোট ভোট কেন্দ্র ১১৫ টি। এর মধ্যে ৩০টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মোট ভোট কেন্দ্র ১২৪ টি। এর মধ্যে ৮০টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ। এ আসনের গলাচিপা উপজেলায় ঝুঁকিপুর্ণ ৬১টি ও দশমিনা উপজেলায় ১৯টি ঝুঁকিপুর্ণ।
পটুয়াখালী- ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী- মহিপুর) আসনে মোট কেন্দ্র রয়েছে ১১১টি। এর মধ্যে ২৯টি ভোট কেন্দ্র ঝুঁকিপুর্ণ। এ সব ঝুঁকিপুর্ণ কেন্দ্রের মধ্যে উক্ত আসনের কলাপাড়া উপজেলায় ১৫ টি, রাঙ্গাবালী উপজেলায় ৯টি এবং মহিপুর থানায় ৫টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ।
উল্লেখ্য, পটুয়াখালীর ৪টি আসনে ৫টি পৌরসভা ও ৮টি উপজেলা এবং ১টি থানায় ৭৭টি ইউনিয়নে মোট ভোটার ১৫ লক্ষ ৯ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ৭ লক্ষ ৬১ হাজার ৯৮৬ জন এবং মহিলা ৭ লক্ষ ৪৭ হাজার ৫৮৫ জন।
উল্লেখিত ভোটারের মধ্যে পটুয়াখালী-১ আসনে ২৫টি ইউনিয়নে মোট ভোটার ৫ লক্ষ ৫ হাজার ৮৩৫ জন। এর মধ্যে পুরুষ ২ লক্ষ ৫৪ হাজার ৩৩৫ এবং মহিলা ২ লক্ষ ৫১ হাজার ৪৯২ জন।
পটুয়াখালী-২ আসনে ১৫টি ইউনিয়নে মোট ভোটার ৩ লক্ষ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৬০ হাজার ৫০১ জন এবং মহিলা ১ লক্ষ ৫৪ হাজার ৭৭৯ জন।
পটুয়াখালী-৩ আসনে ১৯ টি ইউনিয়নে মোট ভোটার ৩ লক্ষ ৭৫ হাজার ৮৭১ জনের মধ্যে পুরুষ ১ লক্ষ ৮৯ হাজার ২০ জন এবং মহিলা ১ লক্ষ ৮৬ হাজার ৮৪৮ জন।
পটুয়াখালী-৪ আসনে ১৮ টি ইউনিয়নে মোট ভোটার ৩ লক্ষ ১২ হাজার ৬০১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৮ হাজার ১৩০ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫৪ হাজার ৪৬৬ জন।
এ ছাড়া উক্ত ৪ টি আসনে পোস্টাল ভোটার রয়েছে ১১ হাজার ৭০৫টি। এর মধ্যে পুরুষ ৯,৩৭২ এবং নারী ২১৩৩ জন। হিজরা ভোটার রয়েছে ১৮ টি।
জালাল আহমেদ: 








