১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলের কালাইয়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী জনসভা যেন জনসমুদ্রে পরিণত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে কালাইয়া ইউনিয়নে এক বিশাল নির্বাচনী জনসভার মধ্যদিয়ে শুরু হয়েছে। জনসভাটি এক জনসমুদ্রে পরিনত হয়েছে।

​বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালাইয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদার।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবর রহমান টোটন, সালমা আলম লিলি এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু।

​এছাড়াও জনসভায় আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, স্যামুয়েল আহমেদ লেলিন এবং বাউফল পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান খোকনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

​জনসভায় কালাইয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ (নারী-পুরুষ) মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এসময় জনসভাটি এক জনসমুদ্রে পরিনত হয়।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

জামায়াত আমিরের আগমন উপলক্ষে বাউফলে সংবাদ সম্মেলন, অফিসে অনাকাঙ্ক্ষিত অভিযানের ঘটনায় প্রতিবাদ

বাউফলের কালাইয়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী জনসভা যেন জনসমুদ্রে পরিণত

আপডেট সময়: ০৪:২৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬