পটুয়াখালীতে জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে খাদ্য মোড়কে ফ্রন্ট অব প্যাকেজ লেভেলিং (FOPL) সহ প্রবিধানমালা চুড়ান্ত করার দাবীতে নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হান এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী ২০২৬) জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে খাদ্য মোড়কে ফ্রন্ট অব প্যাকেজ লেভেলিং (FOPL) সহ প্রবিধানমালা চুড়ান্ত করার দাবীতে খাদ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উপদেষ্টা চেয়ারম্যান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সারা দেশে কর্মরত সিটিজেন নেটওয়ার্ক সিনেটের পক্ষ থেকে সদস্য সংগঠন এসএসডিপি’র মাধ্যমে এক স্মারকলিপি পটয়াখালী জেলা নিরাপদ খাদ্য অফিসার এর কাছে প্রদান করা হয়।
স্মারকলিপিতে দাবী করা হয়েছে যে, খাদ্য মোড়কে জনসচেতনা সৃষ্টি ও অসংক্রামক রোগ প্রতিরোধে প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত লবন, চিনি স্যাচুরেটেড ফ্যাটমুক্ত খাদ্য গ্রহণে নিরুৎসাহিত করা। বিশ্বব্যাপি ফ্রন্ট অব প্যাকেজ লেভেলিং (FOPL) অস্বাস্থ্যকর খাদ্য গ্রহন হ্রাসে একটি কার্যকর ও প্রমাণ ভিত্তিক ব্যবস্থা হিসেবে স্বীকৃত। সকল বয়সের মানুষকে অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ থেকে অসংক্রামক রোগ প্রতিরোধের দাবীতে সারা দেশের ৬৪টি জেলা থেকে এই দাবী কার্যকর করার পদক্ষেপ গ্রহণে স্বাস্থ্য ও খাদ্য উপদেষ্টা মহোদয় ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের প্রতি অনুরোধসহ আবেদন জানানো হয়।
স্মারকলিপিতে পটুয়াখালী জেলার পক্ষে সিটিজেন নেটওয়ার্ক (সিনেট) এর সদস্য সংগঠন এসএসডিপি নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান স্মারকলিপিতে স্বারক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন বরগুনার খলিফা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মতিয়ার রহমান ও পটুয়াখালী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জালাল আহমেদ।
জালাল আহমেদ: 









