০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পূন্যস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীতে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন

সুনিল সরকার, পটুয়াখালী: গঙ্গাস্নান বা পূন্যস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাসপূজা। বুধবার ভোর সাড়ে ৫ টায় জাগতিক সকল পাপ মোচনের আশায় এ গঙ্গাস্নান সম্পন্ন করেন হিন্দুধর্মালম্বীরা।

এর আগে মোমবাতি, আগরবাতি, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অপর্ন করে সনাতনী নারীরা। এসময় লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতি এবং উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। অনেকে প্রায়ঃশ্চিত ও পিন্ডদানের পাশাপাশি মাথা ন্যাড়া করেন।

পরে সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। রাসপূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দিরে ৫ দিনব্যাপী চলবে রাসমেলা।

আগত পূন্যার্থীদের নিরাপত্তায় মাঠে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশ সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

“যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণ এবং ইরান যুদ্ধে আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছেন” -প্রতিমন্ত্রী নুরুল হক এমপি

পূন্যস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীতে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন

আপডেট সময়: ০৫:৪৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫